Posts

Showing posts with the label Poem

দূর ঢাকা ও নিয়মের বাইরে

ব্যস্ততার আড়ালে এইটুক সবুজ খুজি বলে অসিম নীলের ভিতর আর কোন মিটিং-মিছিল নেই। সূর্য ডুবে- আধারের সিগনাল বাড়তে দেইনি ট্রাফিক জ্যামে, বৃষ্টির ফোটা তাই আটকে রাখে সময়ের দরজা। ছোটছোট আনন্দের দ্বীপে লিখা আছে- ভালো থাকার গান। 

ছোট হোক স্বপ্ন, বড় তার ভাবনা

রোল টানা কাগজের তিন ভাঁজে নৌকা, রঙ পেন্সিলে আঁকা ছবি- ‘শান্ত নদী’ মিছে মিছে ডাক্তার, দাঁতে ভীষন যন্ত্রনা ছোট হোক স্বপ্ন, বড় তার ভাবনা। মাঠের উপর মাপঝোঁক দালানের স্তম্ভ ছোটদের খেলা এখন বারান্দায় দোলল, রেলিং ধরে গাড়ি গোনা একশতেই শেষ না ছোট হোক স্বপ্ন, বড় তার ভাবনা। কার্নিশে পড়ে আছে সার্পকরা পেন্সিল, লাল গাড়ি, নীল ঘোড়া সবকটা ভাঙল ইস্কুলে ফার্ষ্ট বয় পড়াটাই পারলনা ছোট হোক স্বপ্ন, বড় তার ভাবনা।

সময় এখন, আছে বাকি অল্প

কখনও ভোরের বাতাসে ছুঁইনি নিরবতার আকাশ ঘুমের ঘোরে হাঁটিনি পিচ্ছিল শিশিরের মাঠ, সকাল হলেও বেলার পাখি হব কোনদিন নেই কাজ, নেই ঘাম, দুপুরের ক্যান্টিন। বন্ধুদের খোঁজ পাই কবে হবে আলাপোন মিশ্রিত রোদ্দুর ফুটপাথ, হাঁটা হয়নি বিকেলে, সময় নেই বলে ডাকিনি তোমায় কেন? চায়ের কাপে আড্ডা হয়নি শেষ- যানজট কাঁদা পথ দূর্গম, সন্ধ্যার মিছিলে। বাড়ি ফের জনপথ লাল হয়নি সূর্য রাত পোহালে আড়াল হয় সাদা মেঘ মিলনে। ঘড়ি যেন বেজে উঠে টিক ঠিক শব্দে নিশ্চুপ ঘুম কই সারাদিন কাটালে, আলো নাই, বাতি আছে সব গল্প শুরু হোক ভোর থেকে রাত বুঝি অপেক্ষায় থাকল।

মনটাই শুধু ভিজলনা

মনটাই শুধু ভিজলনা ভিজল বারান্দার ফুল, ছাদের উপর দাড়িয়ে থাকা কিশোরীর চশমাটাই ভিজল। ভালো লাগা জানলাটা আটকে উঁকি দেয় আকাশী কালো মেঘ আড়ালে, ঢেকে দিল পৃথিবীর। রাস্তায় হাঁটল, ভিজলনা কপালের ঘাম ছাতার নিচে জড়িয়ে থাকা তরুন ভিজল ফিঁকে এক ব্যস্ততায়। হাত ধরে সে আসতে পারতনা তাই ভিজল প্রেমিক-প্রেমিকা হয়ত ভালোবাসায়, হয়ত ব্যর্থতায়। সবার মত আজ, ভিজতে থাকি আমিও।

স্মার্টফোন

আঙ্গুল চেপে কতটা স্মার্ট তুমি, চোখের ইশারা বদলে কতটা রঙ তুমি জানতে, মুখে না বললেও জানি কে আসবে আর কে বাসছেনা ভালো, রাতের ঘুমকে সঙ্গ দিতে তাই ব্যস্ত থাকি আমি। সঙ্গে যাওয়ার পথটা আর খোলা নেই... মোবাইল ফোনটা যখন নষ্ট হয়ে গেল

স্বপ্নে দেখি সুখ

ঘুম থেকে উঠলাম অদ্ভুট একটা শব্দে, বোধহয় জীবনের প্রথম অ্যালার্ম ঘড়ির শব্দে ঘুম ভেঙেছে। নাহ! এক বন্ধু ফোন দিয়েছে, বলল সে বিদেশে চলে যাচ্ছে। দুঃখ পাইনি, বরং যে মানুষটি স্বপ্ন দেখে তা পূরণ হলে ভালোই লাগে।অফিসের উদ্দেশ্যে রওনা হলাম।ঝুঁকিহীন বাস, রাস্তা ফাঁকা।অবাক হইনি, বাংলাদেশের উন্নতি আমাকে অবাক করেনা। রেডিও বাজছে কানে, শুনতে পেলাম বিএনপি-আওয়ামীলিগ সংলাপে বসেছে, চিন্তা একটাই- “দেশের মত একটা দেশ চাই”; প্রথমে অবাক হলাম, যাক এইবার একটা গতি হচ্ছে। অফিসে যাওয়ার পথে দেখলাম রানাপ্লাজায় ধ্বংসস্তুপ আর নেই, গড়ে উঠেছে বহু শ্রমিকের কর্মসংস্থান।চলছে কলকারখানা।অফিস পৌছে বসের মন ভালো। বললেন “কাল থেকে তোমার মাইনে বাড়েছে”; মা অনেক অসুস্থ ছিলেন, খবরটা শুনে সে অনেক আনন্দিত হল। আনন্দিত হল আমি, তুমি এবং সে। প্রিয় বন্ধুটা আমার উপর রাগ করেছিল, রাগ তার ভেঙে গেল। ছোটভাই এ+ পেয়েছে বলে নাকি অনেক বড় পার্টি হচ্ছে- পুরোনো আড্ডা আবার জমে উঠেছে। বাড়ি ফেরার পথটা তাই আজ ক্লান্ত যাইনি। ঘটনাগুলো সম্পূর্ণ কাল্পনিক। কিন্তু ভাবতে কখনই খারাপ লাগেনা। স্বপ্নের মত মনে হয়। এবং স্বপ্নেই থাকে এসব গল্প। তবে বাস্তব যত আগুনেই জ্বলুক আর...