স্বপ্নে দেখি সুখ
ঘুম থেকে উঠলাম অদ্ভুট একটা শব্দে, বোধহয় জীবনের প্রথম অ্যালার্ম ঘড়ির শব্দে ঘুম ভেঙেছে। নাহ! এক বন্ধু ফোন দিয়েছে, বলল সে বিদেশে চলে যাচ্ছে। দুঃখ পাইনি, বরং যে মানুষটি স্বপ্ন দেখে তা পূরণ হলে ভালোই লাগে।অফিসের উদ্দেশ্যে রওনা হলাম।ঝুঁকিহীন বাস, রাস্তা ফাঁকা।অবাক হইনি, বাংলাদেশের উন্নতি আমাকে অবাক করেনা। রেডিও বাজছে কানে, শুনতে পেলাম বিএনপি-আওয়ামীলিগ সংলাপে বসেছে, চিন্তা একটাই- “দেশের মত একটা দেশ চাই”; প্রথমে অবাক হলাম, যাক এইবার একটা গতি হচ্ছে। অফিসে যাওয়ার পথে দেখলাম রানাপ্লাজায় ধ্বংসস্তুপ আর নেই, গড়ে উঠেছে বহু শ্রমিকের কর্মসংস্থান।চলছে কলকারখানা।অফিস পৌছে বসের মন ভালো। বললেন “কাল থেকে তোমার মাইনে বাড়েছে”; মা অনেক অসুস্থ ছিলেন, খবরটা শুনে সে অনেক আনন্দিত হল। আনন্দিত হল আমি, তুমি এবং সে। প্রিয় বন্ধুটা আমার উপর রাগ করেছিল, রাগ তার ভেঙে গেল। ছোটভাই এ+ পেয়েছে বলে নাকি অনেক বড় পার্টি হচ্ছে- পুরোনো আড্ডা আবার জমে উঠেছে। বাড়ি ফেরার পথটা তাই আজ ক্লান্ত যাইনি।
ঘটনাগুলো সম্পূর্ণ কাল্পনিক। কিন্তু ভাবতে কখনই খারাপ লাগেনা। স্বপ্নের মত মনে হয়। এবং স্বপ্নেই থাকে এসব গল্প।
তবে বাস্তব যত আগুনেই জ্বলুক আর মিছিলেই মরুক, এইটুকু যেন সত্যি হোক- মানুষ তার কল্পনার সত্যটাই বলুক।

Comments
Post a Comment