Posts

Showing posts with the label Lyric

কাঁচের দালানে

অজান্তেই উড়ে যায় নীল প্রজাপতি মনে মনে ছুঁয়ে দেই পাখা, ডাক দেয় পাখি । সাদা মেঘ কালো হয় দূরের আকাশ কত রাত ভোর হলে ক্ষতি নেই, ভেবে ভেবে থাকা তবু মিথ্যে আড়ম্বে । 

অবাধ্য শহর

তোমার আকাশ জুড়ে আলোকিত আমি একা, স্বপ্নগুলো ফিরে পেতে চাই না আমি, বিরুদ্ধে তোমার আমার অবাধ্য শহর । তোমার আকাশ আমার চোখে ছড়িয়ে দাও অলস কুয়াশার ভিতর অসহ্য এ ঘোড়, এখন আমার পথের দুপাশে নীল এক আগুন ছায়াদের গভীরে ছড়ায় এ নিস্তব্ধতায়, বিরুদ্ধে তোমার আমার অবাধ্য শহর । নিস্তব্ধ শহর, একাকী আমি, অস্তিত্বে খুঁজে পেয়ে, ক্লান্ত শহর, অক্লান্ত এ মন, খুঁজে পেতে চাই আমি, বিরুদ্ধে তোমার আমার অবাধ্য শহর । তোমাকে ঘিরে পথগুলো সয়ে যায় আলোকে চিনে নেয়, আমার শহর- বিরুদ্ধে তোমার আমার অবাধ্য শহর ।

অবাধ্য শহর-২

তোমার মাঝে আলোর আকাশ দেখি, আঁধার নামুক তোমার ছায়ার নিমিত্তে, আমার ভিতর বিরুদ্ধ চেতনায় ক্ষুব্ধ কেন, কেন, কেমন পরিহাস, এমন শব্দ ।

বৃষ্টি একটা গান

বৃষ্টি হোক গানের মত, ভিজতে থাকুক শব্দ ঘরের পাশে জমে উঠবে জানা-অজানা গল্প। ফুলের সুবাস হোক অন্তরা মিশে যাক বাতাসে, সবকয়টি জানালা খুলে মিলিয়ে নিব আকাশে। বৃষ্টি শেষে কোরাস হোক হারিয়ে যাক শব্দ, দিতে কি পারবে তুমি গানের খাতায় কন্ঠ।

জয়ের স্লোগান

এগিয়ে যাওয়া নিয়ে এত যুদ্ধ! বদলে গেছে সাহসীরা, প্রথম হওয়ার লড়াইয়ে কেন থাকবনা আমরা। একি মঞ্চে বেড়ে উঠার সময়ের ডাক আসুক, পার হব একই কাঁধে একটাই মিছিলে, গর্জে উঠুক। স্লোগানটা থাকবেই- “জয় আসবে, জয় আমাদের আসবেই”।

ধ্রুব ঈশ্বর

রাত পেরোনো গল্প নেই আমার ঘরে  গুনবার নেই তারার আকাশ আলো  আছে বলেইতো আঁধার বৃষ্টি  আসলে ভিজবে জানালার কাঁচ। আমরা জানি এমন অনেক ধ্রুব অথবা সত্য বিষয় আছে। এমন কি কি ধ্রুবক আছে যা আমরা টের পাইনা?